উত্তম কুমারের শততম জন্মদিনের সঙ্গীতানুষ্ঠানে গাইলেন তারা

উত্তম কুমারের শততম জন্মদিনের সঙ্গীতানুষ্ঠানে গাইলেন তারা

বিনোদন ডেস্ক ঃ বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার। গত ৩ সেপ্টেম্বর ছিলো তার শততম জন্মদিন। এই দিনে কলকাতায় বিশেষ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় যা এরইমধ্যে আমাদের দৃষ্টিতে এসেছে। বাংলাদেশেও গত ১১ সেপ্টেম্বর রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে ‘ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ ক্লাব লিমিটেড’-এর উদ্যোগে উত্তম কুমারের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন সমরজিৎ, রাশেদ, চম্পা ও রুনা। অধরা জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই শাপ মোচন সিনেমার ‘বসে আছি পথ চেয়ে’ গানটি পরিবেশন করেন সমরজিৎ। এরপর সমরজিৎ একে একে আরো পরিবেশন করেন ‘নীড় ছোট ক্ষতি নেই’ ( দ্বৈত কন্ঠে ছিলেন চস্পা), ‘আমি যামিনি তুমি শশী হে’, ‘চম্পা চামেলী গোলাপেরই বাগে’ দ্বৈত কন্ঠে ছিলেন আফসানা রুনা), ‘তারে বলে দিও’, ‘ ঝড় উঠেছে বাউল বাতাস’,‘ কে প্রথম কাছে এসেছি’ দ্বৈত কন্ঠে ছিলেন আফসানা রুনা) ও ‘আমি যে জলসা ঘরে’। রাশেদ একে গেয়েছেন ‘আজ দুজনার দুটি পথ’, ‘আমার স্বপ্নে দেখা রাজকন্যা’,‘ সূর্য ডোবার পালা আসে যদি’,‘ এই পথ যদি না শেষ হয়’( দ্বৈত কন্ঠে চম্পা) ‘জীবন খাতার প্রতি পাতায়’, ‘আশা ছিলো ভালোবাসা ছিলো’,‘ আমার স্বপ্ন তুমি ওগো’ (দ্বৈত কন্ঠে চম্পা)। চম্পা গেয়েছেন ‘ঘুম ঘুম চাঁদ’,‘ নিশি রাত বাঁকা চাঁদ আকাশে,‘ গানে মোর ইন্দ্রধনু’,‘ তুমি না হয় রহিতে কাছে’, আফসানা রুনা গেয়েছেন কে তুমি আমারে ডাকো’,‘ তুমি যে আমার’, এ গানে প্রজাপতি পাখায় পাখায়’, ‘এ শুধু গানের দিন ’ গানগুলো। সব শিল্পীদের পরিবশনা উপস্থিত সকল অতিথিদের মন ছুয়েঁ যায়। ক্লাবের সভঅপতি এম মহিবুজ জামান ও মহাসচিব এম নকিবুর রহমান এমন আয়োজন করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত।

সঙ্গীতানুষ্ঠানের প্রধান আয়োজক ইফতেখার টিটন বলেন,‘ সমরজিৎ, রাশেদ, চম্পা এবং আফসানা রুনা সবাই ভীষণ ভালো গায়। এবারের আয়োজনে প্রত্যেকেই এক কথায় চমৎকার গেয়েছেন এবং সবার মন ভরিয়ে দিয়েছেন গানে গানে। উত্তম কুমারের প্রতি গানে গানে আমরা শ্রদ্ধা জানাতে পেরেছি এটাই আমাদের ভালোলাগা।’ সমরজিৎ বলেন,‘ মহানায়কের প্রতি শ্রদ্ধাঞ্জালী জানিয়ে কিছু গান গাইতে পেরেছি এটাই অইেশ ভালোলাগার।’

রাশেদ বলেন,‘ টিটন ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এতো চমৎকার আয়োজনের জন্য।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183560