সিলেট সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সীমান্তে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। 

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সিলেটের বাংলাবাজার, সংগ্রাম, শ্রীপুর, তামাবিল, বিছনাকান্দি ও উৎমা সীমান্ত ফাঁড়ি এলাকা থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় এসব পণ্য জব্দ করা হয়।

অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় জিরা, চকলেট, চিনি, কসমেটিকস, চা পাতা, বিস্কুট ও গরু। একইসঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন, শিং মাছ ও বারকি নৌকা জব্দ করা হয়।

বিজিবির তথ্য মতে, জব্দ করা চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ ৮২ হাজার টাকা। 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

জব্দকৃত চোরাই পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183555