দল থেকে বাদ পড়লেন আলভারেজ

দল থেকে বাদ পড়লেন আলভারেজ

স্প্যানিশ লা লিগায় রাতে রিয়াল সোসিয়াদের মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদ। তবে এ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে দিয়েগো সিমিওনের দল। দলের গুরুত্বপূর্ণ তারকা ফুটবলার হুলিয়ান আলভারেজকে ছাড়াই এ ম্যাচে মাঠে নামতে হবে তাদের।

তবে ঠিক কি কারণে আলভারেজকে স্কোয়াডে রাখা হয়নি, সে বিষয়ে কোন ব্যাখ্যা দেয়নি অ্যাথলেটিকো। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন, পেশির ক্লান্তির কারণে ২০ সদস্যের দল থেকে ছিটকে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড আলভারেজ।

মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন, মাজাদাহোন্দায় ম্যাচের আগের শেষ অনুশীলন সেশনটি পূর্ণ না করেই অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন আলভারেজ। আতলেতিকো কোনো আনুষ্ঠানিক মেডিকেল রিপোর্ট প্রকাশ না করলেও জানিয়েছে, অতিরিক্ত পেশির ক্লান্তির কারণে সতর্কতাস্বরূপ তাঁকে সান সেবাস্তিয়ানে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 
 

আলভারেজ ছাড়াও পেশির চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন তরুণ মিডফিল্ডার পাবলো বাররিওস। আর প্রাক-মৌসুম প্রস্তুতির সময়ে পাওয়া পেশির চোট থেকে এখনও সেরে না ওঠায় স্কোয়াডে নেই নরওয়েজিয়ান স্ট্রাইকার অ্যালেকজান্ডার সরলোথ।

গোলকিপার: হুয়ান মুসো, ইয়ান অবলাক, সালভাদোর এসকিবেল।

ডিফেন্ডার: ডেভিড হাঙ্কো, মার্ক পোবিল, ক্রিস্টিয়ান রোমেরো, আলেহান্দ্রো গ্রিমালদো, রুবেন লে নরম্যান্ড, হোর্হে দোমিঙ্গেজ, দানি মার্তিনেজ।

মিডফিল্ডার: ওবেইদ ভার্গাস, রদ্রিগো মেন্দোজা, জনি কার্দোসো, কোকে রিমারেকসিওন, মার্কোস ইয়োরেন্তে, মোর্তেন হুলমান্ড, হাভি কাস্তিয়ো।

ফরোয়ার্ড: কাং-ইন লি, অ্যালেক্স বায়েনা, আদেমোলা লুকমান, জোনাথন ডেভিড, আর্নাউ ওরতিজ, জুলিয়ানো সিমিওনে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183546