ডার্ড গ্রুপের তিন প্রতিষ্ঠানের ১৬৪ কোটি টাকার ঋণ, বন্ধকী সম্পত্তি নিলামে ওয়ান ব্যাংক

ডার্ড গ্রুপের তিন প্রতিষ্ঠানের ১৬৪ কোটি টাকার ঋণ, বন্ধকী সম্পত্তি নিলামে ওয়ান ব্যাংক

ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে খেলাপিতে পরিণত হওয়া ডার্ড গ্রুপের তিন প্রতিষ্ঠান দীপ্ত এ্যাপারেলস লিমিটেড, দীপ্ত গার্মেন্টস লিমিটেড ও ডার্ড গার্মেন্টস লিমিটেডের বন্ধকী সম্পত্তি নিলামে তুলেছে ওয়ান ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠান তিনটি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করেছিল।

ব্যাংকের পাওনা অর্থ আদায়ের লক্ষ্যে আইনানুগ প্রক্রিয়ায় বন্ধকী সম্পত্তি বিক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ৯ সেপ্টেম্বর ২০২৬ জাতীয় দৈনিক বণিক বার্তায় সংশ্লিষ্ট সম্পত্তির নিলাম প্রকাশ করেছে ওয়ান ব্যাংক।

ব্যাংক সূত্রে জানা গেছে, ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত ডার্ড গ্রুপের এ তিন প্রতিষ্ঠানের কাছে ওয়ান ব্যাংকের মোট পাওনা দাঁড়িয়েছে ১৬৪ কোটি ৫ লাখ ৩ হাজার ৫০ টাকা ১২ পয়সা। এর মধ্যে দীপ্ত এ্যাপারেলস লিমিটেডের কাছে ১৪৩ কোটি ৬০ লাখ ৪৬ হাজার ৯১০ টাকা ৩৯ পয়সা, দীপ্ত গার্মেন্টস লিমিটেডের কাছে ১৫ কোটি ৯০ লাখ ২১ হাজার ৩৭৯ টাকা ১৪ পয়সা এবং ডার্ড গার্মেন্টস লিমিটেডের কাছে ৫ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার ৭৬০ টাকা ৫৯ পয়সা পাওনা রয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ঋণ আদায়ে ব্যাংকের স্বার্থ সংরক্ষণ এবং বকেয়া অর্থ পুনরুদ্ধারের লক্ষ্যে সংশ্লিষ্ট বন্ধকী সম্পত্তি আইনানুগ প্রক্রিয়ায় নিলামের মাধ্যমে বিক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। 

এছাড়াও স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক ডার্ড গ্রুপভুক্ত প্রতিষ্ঠান ডার্ড কম্পোজিট টেক্সটাইলসের শ্রমিক ও কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধের জন্য সরকারের মধ্যস্থতায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-এর গুলশান শাখা থেকে ১৩ কোটি টাকার (১৩০ মিলিয়ন টাকা) বিশেষ ঋণ প্রদান করেছিল জানা গেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183533