ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র রুখতে হবে : সমাজ কল্যাণ মন্ত্রী

ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র রুখতে হবে : সমাজ কল্যাণ মন্ত্রী

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, সকলকে ঐক্যবদ্ধ থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখতে হবে।

ফ্যাসিবাদের দোসর যারা অনলাইনে ভিডিও বার্তার মাধ্যমে আগামীকাল আসবো, পরশু আসবো, অমুক মাসে আসবো বলছেন আপনারা আসেন, বাংলাদেশের মানুষ আপনাদের কঠোর হস্তে দমন করবেন। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে। জয়পুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠন আয়োজিত সভাটি পরিচালনা করেন খোরশেদ আলী সরকার।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183471