বগুড়াসহ উত্তরাঞ্চলে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

বগুড়াসহ উত্তরাঞ্চলে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

করতোয়া ডেস্ক : ‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে ডেঙ্গু প্রতিরোধে তিনমাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সিটি কর্পোরেশনসহ সকল জেলা ও উপজেলায় এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার ঘোষনার পর-পরই দেশের প্রতিটি মহানগরসহ জেলা-উপজেলায় পরিস্কার-পরিচ্ছন্ন কর্মসূচি শুরু হয়। বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানের করতোয়ার প্রতিনিধিদের পাঠানো তথ্য তুলে ধরা হয়েছে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: শাজাহানপুরে শনিবার সকাল ৯টায় ঢাকায় প্রধানমন্ত্রী কর্তৃক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হওয়ার আয়োজন করেন শাজাহানপুর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান।  উপজেলা পরিষদ সভাকক্ষে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ পারভীন, মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, খাদ্য কর্মকর্তা আব্দুল মজিদ, শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, বিএনপি নেতা মোশারফ হাসানসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি। এ ছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, গার্ল গাইড, স্কাউট, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। জনপ্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। উদ্বোধনের পর দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান। এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ,  উপজেলা স্ব্যাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেহেদী হাসান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, পৌর বিএনপির সাধরন সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, প্রেস ক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা মহিলা দলের সভানেত্রী সুলতানা হায়াত আশফিয়া (সিলভা), সদর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধরন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা জাহিদুল ইসলাম চুম্বুক সহ প্রমুখ।

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান।  এ উপলক্ষে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ অভিযানের উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, প্রণিসম্পদ কর্মকর্তা রেহানা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, প্রধান শিক্ষক আদাউর রহমান, বিএনপি নেতা আকতার আলম সেলিম, ছানোয়ার হোসেন ও মোখফিজুর রহমান বাচ্চু। এ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে পৌর এলাকার শহীদ মুগ্ধ স্কয়ার পরিস্কারের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন, কৃষি অফিসার আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, বিএনপি নেতা বুলবুল ইসলাম, আব্দুল করিম, রোকনুদৌলা রুবেল, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, আঃ হাকিম, রোস্তম আলী, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা খালিদ হাসান আরমান প্রমুখ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আদমদীঘি সদরের বাসস্ট্যান্ড এলাকায় মেশিনের মাধ্যমে স্প্রে করে ডেঙ্গু প্রতিরোধে ওষুধ প্রয়োগ ও  সেচ্ছাসেবী সংগঠন ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন. আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, মহিউদ্দিন তালুকদার, গোলাম মোস্তফা, নাজিম উদ্দীন, মোসলেম উদ্দিন প্রমুখ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন শেরপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। উদ্বোধন শেষে বাসস্ট্যান্ডের ফলপট্টি থেকে ধুনট মোড় পর্যন্ত মহাসড়ক এলাকা, পৌরসভার অভ্যন্তরের বারোদুয়ারী হাট ও বিকালবাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, সাবেক মেয়র আলহাজ জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, সমাজসেবা অফিসার নাইম হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, সরকারি ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম প্রমুখ।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি পৌরসভার সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সকাল ৯ টায়  উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত  হয়। উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মানসুরা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম , সম্পাদক  আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, লাল বিহারি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বিআর ডিবি সভাপতি সাইদুর রহমান, বালিঘাটা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জয়নাল আবেদীনসহ সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলা কালেক্টরেট চত্বর থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় জেলা প্রশাসন ও এর চারপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এ সময় অংশ নেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, স্থানীয় সরকারের উপ-পরিচালক যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, সিভিল সার্জন ডা: আল মামুন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সরদার  রাশেদ মোবারক জুয়েল এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তর ও পৌরসভার কর্মকর্তারা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183470