রংপুরের কাউনিয়ায় ব্রিজের নিচে থেকে অচেতন অবস্থায় যুবক উদ্ধার

রংপুরের কাউনিয়ায় ব্রিজের নিচে থেকে অচেতন অবস্থায় যুবক উদ্ধার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় বেইলি ব্রিজের নিচে  থেকে অচেতন অবস্থায় মতিউর রহমান (২৬) নামে এক যুবককে উদ্ধার করে স্থানীয় লোকজন। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে তাকে উদ্ধারের পর ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে তাকে রেফার্ড করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ব্রজ গোপাল জানান, আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু এলাকায় বেইলি ব্রিজের নিচের অজ্ঞাত যুবককে অচেতন অবস্থায় পানিতে পরে থাকতে দেখতে পায়। পরে সেখানকার লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। খবর পেয়ে হাসপাতালে পুলিশ গিয়ে অজ্ঞাত যুবকের পরিচয় সন্ধানের চেষ্টা করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তার তার পরিচয় সনাক্ত করে পুলিশ।

জানা যায়, যুবকের নাম মতিউর রহমান(২৬)। তিনি পঞ্চগড়ের আটোয়ারী থানার ছোটধাপ এলাকার মোখলেছুর রহমানের ছেলে। স্থানীয় লোকজন ছেলেটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে ছেলেটিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। পরিচয়ের পাওয়ার পর যুবকের পরিবারের সাথে যোগাযোগ করা হয় বলেও জানান তিনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183465