পঞ্চগড়ের আটোয়ারীতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

পঞ্চগড়ের আটোয়ারীতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মো. উসমান গনীকে(৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত উসমান গনী উপজেলার বার আউলিয়া প্রেসিডেন্টপাড়া গ্রামের জয়েন উদ্দিনের ছেলে। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদের সাবেক সদস্য এবং ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে উসমান গনীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগসহ তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183461