সাগরপাড়ে শাড়িতে দীঘির নান্দনিক উপস্থিতি

সাগরপাড়ে শাড়িতে দীঘির নান্দনিক উপস্থিতি

বিনোদন ডেস্ক: সমুদ্রের উত্তাল ঢেউ, মেঘলা আকাশ আর সামুদ্রিক বাতাস—সব মিলিয়ে অন্যরকম আবহে ধরা দিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। শাড়ি ও ফ্লোরাল প্রিন্টের ব্লাউজে সৈকতে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। তাঁর এই নান্দনিক উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন দীঘি। জলপাই, কালো ও হালকা নীল রঙের সংমিশ্রণে শাড়ির সঙ্গে ফ্লোরাল প্রিন্টের ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী। খোলা চুল সামুদ্রিক বাতাসে উড়ছিল, যা ছবিগুলোতে যোগ করেছে বাড়তি আবহ।

বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দী হয়েছেন দীঘি। কখনো দুই হাত মেলে, আবার কখনো হাত কোমর কিংবা বুকের কাছে রেখে পোজ দিয়েছেন তিনি। ছবিগুলোর সঙ্গে মাত্র দুটি শব্দের ক্যাপশন দিয়েছেন অভিনেত্রী—‘ব্লেসড মেস’।

ক্যাপশনের মধ্য দিয়ে প্রকৃতির কাছাকাছি গিয়ে নিজের অনুভূতিকে একদিকে পরিতৃপ্ত, অন্যদিকে কিছুটা এলোমেলো হিসেবে তুলে ধরেছেন দীঘি।

ধারণা করা হচ্ছে, ছবিগুলো কক্সবাজার সমুদ্রসৈকতে তোলা। এর আগে কিছুদিন আগেই কক্সবাজারে গিয়েছিলেন এই অভিনেত্রী। জানা গেছে, একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজের অংশ হিসেবেই তার সেই সফর ছিল।

দীঘির নতুন ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। মাত্র আধা ঘণ্টার মধ্যে পোস্টটিতে রিঅ্যাকশন পড়ে ১ হাজার ৩০০-এর বেশি। মন্তব্যের ঘরেও ভক্তদের প্রশংসার বন্যা বইতে থাকে।

একজন লিখেছেন, ‘দীঘি আপু এত সুন্দরী, জানা ছিল না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘তুমি এত সুন্দর কেন?’ তবে প্রশংসার পাশাপাশি কিছু নেতিবাচক মন্তব্যও এসেছে। যদিও এসব মন্তব্যকে খুব একটা গুরুত্ব দেন না দীঘি।

অভিনয়ে অবশ্য বেশ কিছুদিন ধরেই নিয়মিত দেখা যাচ্ছে না তাকে। বর্তমানে বিভিন্ন প্রচারণামূলক কাজ নিয়েই বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183444