বগুড়ার কাহালুর আফরোজা বার্নিং ওয়েল’র দুই লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার : বায়ুদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে, জেলা প্রশাসন বগুড়া ও পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে বগুড়ার কাহালু উপজেলার দেওগ্রাম দক্ষিণপাড়ায় অবৈধভাবে পরিচালিত আফরোজা বার্নিং ওয়েল নামক একটি টায়ার পাইরোলাইসিস কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)/ বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর বিধি ৮ এবং দন্ড ১৭ অনুসারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বায়ু দূষণ করায় উক্ত কারখানার কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন এই অভিযান পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ প্রসিকিউশন প্রদান করেন। জেলা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183435