ফিলিপাইনে ফেরিতে আগুন: উদ্ধার ৩০ মরদেহ, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

ফিলিপাইনে ফেরিতে আগুন: উদ্ধার ৩০ মরদেহ, মৃতের সংখ্যা বেড়ে  ৩৫

ফিলিপাইনে আগুনে পুড়ে যাওয়া একটি ফেরি থেকে ৩০টি মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। শুক্রবার ফেরিটির ভেতরে প্রবেশ করে মরদেহগুলো উদ্ধারের পর দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। তবে এখনো নিখোঁজ রয়েছেন বহু যাত্রী ও ক্রু।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার রাতে ফেরিটিতে আগুন লাগার পর তীব্র তাপ ও ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকারীরা ভেতরে ঢুকতে পারেননি।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর শুক্রবার প্রথমবারের মতো ফেরিটির ভেতরে প্রবেশের সুযোগ পান তারা।

কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানায়, সুরক্ষা পোশাক পরা উদ্ধারকর্মীরা ছোট নৌকা থেকে কালো ব্যাগে করে মরদেহগুলো কোস্ট গার্ডের জাহাজে নিয়ে যান। ফেরিটিতে ১৩০ জনের বেশি যাত্রী ও ক্রু ছিলেন।

শুক্রবার সকাল পর্যন্ত ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

এর আগে কর্তৃপক্ষ ৮৪ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছিল। তবে ৩০টি মরদেহ উদ্ধারের পর বর্তমানে কতজন নিখোঁজ রয়েছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183357