খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে বাগবাড়িতে দোয়া মাহফিল

খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে বাগবাড়িতে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ আছর বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহসভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

এসময় উপস্থিত ছিলেন-বগুড়া জেলা বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নশিপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, উপজেলা বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, বিএনপি নেতা লালু খাঁ, মাহফুজার রহমান ফারুক, শাহীন সরকার, শফিকুল ইসলাম, আব্দুল করিম, আশরাফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, সাবেক সদস্য আব্দুল মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইলিয়াস মাহমুদ উজ্জ্বল, নশিপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পোটল, যুগ্ম আহবায়ক ইউনুছ আলী গেদা, যুবদল নেতা মোস্তাফিজার রহমান মোস্তা, আপেল মাহমুদ, আবু জাফর, ফারহাদ হোসেন, মোয়াজ্জেম হোসেন, আসাদুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল হালিম, আবু রায়হান, সিরাজুল ইসলাম, বুলবুল হোসেন, বাদশা মিয়া, লিটন সরকার, শফিকুল ইসলাম, আল মামুন, করিম রিবন, শহিদুল ইসলাম, জিন্নাত আলী প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হামিদুল হক।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183345