বগুড়ার শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ক্রীড়াবান্ধব সমাজ গড়ার লক্ষ্যে নওদাপাড়া যুব সমাজের উদ্যোগে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের কানাইকান্দর উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে অবিবাহিত দল জয়লাভ করে।
ওলামাদলের সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন নওদাপাড়ার ব্যবসায়ী হরমুজ আলী খাঁন, মিজানুর রহমান (মিস্টার)।
উপস্থিত ছিলেন আলহাজ কোরবান আলী খাঁন, সাবেক সেনা সদস্য রেজাউল করিম, ব্যবসায়ী আবু সাঈদ, আবু রায়হান, শেখ ফরিদ, সাবেক ইউপি সদস্যছাইদার রহমান সাকিব, আলহাজ আব্দুল লতিফ বাবদারী, আয়নাল হক, আশাদুল ইসলাম, আব্দুল মজিদ, ছফের আলী, ওসমান গণি, রোমান, মোতাকাব্বের। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে একটি ছাগল তুলে দেওয়া হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183333