মায়ের মৃত্যু: প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

মায়ের মৃত্যু: প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

মফস্বল ডেস্ক : মায়ের শেষকৃত্যে অংশ নিতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক প্যারোলে মুক্তির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে হাটহাজারীর মেখল পুণ্ডরিক ধামে তার মা সন্ধ্যা রাণী ধর (৭১) মৃত্যুবরণ করেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রয়াত মায়ের শেষকৃত্যে অংশগ্রহণের মানবিক দিক বিবেচনা করে ভাই অঞ্জন কুমার ধরের আবেদনের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোল মঞ্জুর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183192