ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপকের ইন্তেকাল: উপাচার্যের শোক

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপকের ইন্তেকাল: উপাচার্যের শোক

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিরাজুল হক আর নেই। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৩টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

অধ্যাপক ড. সিরাজুল হক স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. সিরাজুল হক ছিলেন একজন প্রথিতযশা মৃত্তিকা বিজ্ঞানী এবং নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তাঁর ১৭০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183162