বগুড়া সদর থানা হতে লুট হওয়া অস্ত্র উদ্ধারে র্যাবের পুরস্কার ঘোষণা
স্টাফ রিপোর্টার : বগুড়া সদর থানা থেকে লুট হওয়া পুলিশের ব্যবহৃত অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়নি এখনও। গত ২০২৪ সালের ৫ আগষ্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতনের দিনে ওই থানায় হামলা, ভাঙ্চুর ও অগ্নিসংযোগের সময় অস্ত্রাগারের তালা ভেঙ্গে ৩৯টি বিভিন্ন ধরণের অস্ত্র লুট করা হয়।
সেইসাথে লুট করা হয় বিপুল পরিমাণ গুলি ও কার্তুজ। এই ঘটনার পর আইন শৃংখলা বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুট হওয়া কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হলেও এখনও অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়নি। তবে লুট হওয়া অবশিষ্ট অস্ত্র উদ্ধারে তথ্য দিলে তাকে ৫০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দিবে র্যাব।
সিপিএসসি বগুড়া র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানান, বগুড়া সদর থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তথ্য দিলে তাকে ২ লাখ টাকা পর্যন্তÍ পুরস্কার দেয়া হবে। এরমধ্যে পিস্তল ৫০ হাজার, শর্টগান প্রতি একলাখ ও এসএমজি প্রতি ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেয়া হবে বলে তিনি জানান।
তিনি বলেন, ২০২৪ সালে ৫ আগষ্ট সারাদেশে অনেক থানা থেকে অস্ত্র লুট হয়। এরমধ্যে বগুড়া সদর থানা থেকেও বেশ কয়েকটি অস্ত্র ও গোলাবারুদ লুট হয়। সারাদেশে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে র্যাবকেও দায়িত্ব দেয়া হয়েছে।
সেইসাথে তথ্যদাতাক পুরস্কারও দেয়ারও ঘোষণা করা হয়েছে। বগুড়া সদর থানা হতে লুট হওয়া বাকি অস্ত্র উদ্ধারে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে কারো কাছে কোন তখ্য জানা থাকলে গোপনে ও নিরাপদে র্যাব-১২ বগুড়া ক্যাম্পকে তথ্য প্রদান করতে পারেন। তথ্যদাতার পরিচয় সম্পূণ্য গোপন রাখা হবে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
সঠিক তথ্যের জন্য তথ্যদাতাকে সর্বোচ্চ নগদ ২ লাখ টাকাপর্যন্ত পুরস্কার দেয়া হবে। যোগাযোগ- র্যাব-১২ বগুড়া। মোবাইল ফোন নম্বর ০১৭৭৭৭১১২৫৫ ও ০১৭৭৭৭১১২৭৩। উল্লেখ্য সেসময় বগুড়া সদর থানা হতে মোট ৩৯টি অস্ত্র লুট হয়। পরবর্তীতে পুলিশ কিছু অস্ত্র উদ্ধার করে। তবে এখনও অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183141