নীলফামারীতে তিস্তায় গোসলে নেমে যুবক নিখোঁজ

নীলফামারীতে তিস্তায় গোসলে নেমে যুবক নিখোঁজ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে আরমান ইসলাম (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দোহলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আরমান ইসলাম ওই গ্রামের হালিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কয়েকজনের সাথে তিস্তা নদীতে গোসল করতে নামেন আরমান। এক পর্যায়ে তীব্র স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে ব্যাপক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এরিপোর্ট লেখা পর্যন্ত আরমানের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন। খগাখড়িবাড়ি ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183137