নাটোরের বড়াইগ্রামে আদিবাসীর বিষপানে আত্মহত্যা

নাটোরের বড়াইগ্রামে আদিবাসীর বিষপানে আত্মহত্যা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাও ইউনিয়নের বলিদা খাঁটি গ্রামের শ্রীমতী মীরা (৪৫) নামের এক আদিবাসী বিষপানে আত্মহত্যা করেছে। শ্রীমতী ওই এলাকার শ্রীদামের স্ত্রী। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সে বিষ পান করে।

এলাকাবাসী জানান, মীরা দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল। সে ওষুধ কেনার জন্য বনপাড়া পৌর শহরে গিয়ে ওষুধ না কিনে বিষ কিনে বাড়ির পাশের বাগানে পান করে।

বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে প্রথমে বনপাড়া, পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল পাঁচটায় শ্রীমতী মীরা মারা যায়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183127