রংপুরে ইয়াবাসহ তিন গাঁজাসেবী গ্রেফতার

রংপুরে ইয়াবাসহ তিন গাঁজাসেবী গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের পৃথক দু’টি অভিযানে গাঁজা সেবন এবং ১৩ পিস ইয়াবাসহ ৩জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হারাগাছ থানাধীন জমচওড়া বাজারে এবং পরশুরাম থানার শ্রী অনুকুল ঠাকুরের মন্দির সংলগ্ন মাঠে অভিযান পরিচালনা করা হয়।

এসময় গাঁজা সেবনের অপরাধে মো: সাইদুল ইসলাম ওরফে মেসিকে(৪৫) এবং মো: মামুনকে (২৫) গ্রেফতার করা হয়।

এছাড়াও অভিযানে হারাগাছ থানার বাহার কাছনা দাউয়াইটারী ঈদগাহ সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ১৩পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মো: রবিউল ইসলামকে(২৮) গ্রেফতার করা হয়। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলে বিষয়টি নিশ্চিত করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183111