ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩১ জনের বিরুদ্ধে দুই মামলা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেছে পুলিশ। দু’টি মামলাতেই সংগঠনটির নেতা-কর্মীদের রাতের আঁধারে জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দেওয়া এবং নাশকতার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দুই মামলায় মোট ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪৫ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সদর থানায় মামলা দু’টি করা হয়। এর মধ্যে একটি মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জন এবং অপর মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়। দু’টি মামলাই সন্ত্রাসবিরোধী আইনে করা হয়েছে।
প্রথম মামলাটি করেন, সদর থানার উপপরিদর্শক (এসআই) সোলেমান গনি। অন্যদিকে একই দিনের রাত ৯টায় ঠাকুরগাঁও পৌরসভার আর্ট গ্যালারি ও সিঙ্গার শোরুমের সামনে আঞ্চলিক সড়কে একই ধরণের ঘটনা ঘটে বলে দ্বিতীয় মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এই মামলাটি করেন সদর থানার এসআই মনিরুজ্জামান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183094