বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

মফস্বল ডেস্ক : বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। 

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ের বাড়ির গেটে গ্যাসের রাইজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতে ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসার সামনে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়।  এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর সোয়া ১টার দিকে মন্ত্রীর বাড়িতে আগুন ধরার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।

তিনি বলেন, বাড়ির গেটম্যান জানিয়েছেন, গ্যাস রাইজারে বাজ (বজ্রপাত) পড়ায় আগুন ধরে যায়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183051