কাউন্টিতে হাসান-খালেদের দাপুটে বোলিং

কাউন্টিতে হাসান-খালেদের দাপুটে বোলিং

স্পোর্টস ডেস্ক : ডার্বি ক্রিকেট গ্রাউন্ডে কাউন্টি ক্রিকেটে কেন্টের বিপক্ষে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ৮৯ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেলেছে ডার্বিশায়ার। স্কোরবোর্ডে যে দুজন বোলার দুটি করে উইকেট পেয়েছেন বলে দেখাচ্ছিল, দুজনই বাংলাদেশের—হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

হাসানের পর কাল কেন্টের হয়ে কাউন্টি অভিষেক হয়েছে বাংলাদেশের আরেক পেসার খালেদেরও। হাসান, খালেদ মিলে যেন বাংলাদেশের পেস বোলিংয়ের নতুন এক গল্পই লিখছেন কাউন্টি ক্রিকেটে। হাসান ও খালেদ কাল ভাগাভাগি করে নিয়েছেন ডার্বিশায়ারের ৭ উইকেট। 

হাসান ৩০ রানে ৪ ও খালেদ ৭৩ রানে নিয়েছেন ৩ উইকেট। হাসান-খালেদদের দাপুটে বোলিংয়ের দিনে ডার্বিশায়ারকে ৩০০ রানে অলআউট করেছে কেন্ট। মার্টিন অ্যান্ডারসন বলতে গেলে একাই লড়াই করেছেন। ১২৯ রানে অপরাজিত থাকেন তিনি। জবাবে ১ উইকেটে ১১ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে হাসান-খালেদদের দল কেন্ট।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183034