টাঙ্গাইলে বরখাস্তকৃত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে বরখাস্তকৃত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

মফস্বল ডেস্ক : টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৩৭) নামে বরখাস্তকৃত এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফ খান (৩৭) উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের মৃত বক্তার আলী খানের ছেলে। এ ঘটনার জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে৷

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, হানিফ খানকে ধারালো অস্ত্র দিয়ে হাত, পা ও মাথায় কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলার এজহারনামীয় ২জন আসামিকে গ্রেফতার করে। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183025