মেয়ের জন্মদিনে ভক্তদের জন্য চমক নিয়ে হাজির দীপিকা-রণবীর

মেয়ের জন্মদিনে ভক্তদের জন্য চমক নিয়ে হাজির দীপিকা-রণবীর

বিনোদন ডেস্কবলিউড তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের মেয়ে দুই বছরে পা দিয়েছে। মেয়ের জন্মদিনকে ঘিরে ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হয়েছেন এই তারকা দম্পতি। প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন পুরো পরিবারের কিছু বিশেষ মুহূর্তের ছবি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দীপিকা ও রণবীর নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি সাদাকালো ছবি শেয়ার করেন। ছবিগুলোতে ছোট্ট দুয়াকে ঘিরে মা-বাবার নানা আবেগঘন ও রোমান্টিক মুহূর্ত ধরা পড়েছে।

ছবির ক্যাপশনে তারা লিখেছেন, ‘বেবি দুয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনও বড় হচ্ছে। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য ধন্যবাদ।’

এর আগে দ্বিতীয় সন্তানের আগমনের খবরও জানিয়েছিলেন তারা। এবার দুয়ার জন্মদিনে প্রকাশিত নতুন ছবিতে দীপিকার ‘বেবি বাম্প’ দেখা যাওয়ায় ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

দুয়ার জন্মদিন উপলক্ষে প্রকাশিত এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন দীপিকা-রণবীর। তাঁদের পারিবারিক জীবনের এই বিশেষ মুহূর্তে শুভকামনা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/183018