কুড়িগ্রামে ধরলা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুুলবাড়ীতে ধরলা নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ লাশ উদ্ধার করা হয়। জানা যায়, উপজেলার বড়ভিটা ইউনিয়নের আইয়ুবের চরের পাশে ধরলা নদীর তীরে অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির পরনে জিন্সের প্যান্ট ও কমলা রঙের টি-শার্ট ছিল। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (সাব-ইন্সপেক্টর) মঞ্জুরুল ইসলাম জানান, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182997