বগুড়ার শেরপুরে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদন্ড

বগুড়ার শেরপুরে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদন্ড

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার হওয়া তিন মাদক কারিবারিকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হলো বাগড়া কলোনি এলাকার খালেকের ছেলে মাসুম (৩০), নুর হোসেনের ছেলে এনামুল হক (৩২) ও আব্দুস সালামের ছেলে বাবর আলী (৪২)।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগরা কলোনি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার একটি দল অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করে। পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

গ্রেফতারকৃতরা গাঁজা সেবন ও বিক্রির সাথে জড়িত থাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হলে তিনটি পৃথক মামলায় সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ১০০ টাকা অর্থদন্ড ও ১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিদের সাজা পরোয়ানাসহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182981