বাফুফের কাছে দুই স্টেডিয়াম হস্তান্তর এনএসসির

বাফুফের কাছে দুই স্টেডিয়াম হস্তান্তর এনএসসির
স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দুটি স্টেডিয়াম হস্তান্তর করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
 
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এনএসসির অডিটোরিয়ামে সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়েছে।

 
ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম এবং সিলেট জেলা স্টেডিয়াম এখন থেকে বাফুফের অধীনে থাকবে। আগামী ২২ বছরের জন্য চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।
 
বাংলাদেশ ফুটবল দলের জার্সি উন্মোচনের পর একই মঞ্চে চুক্তি স্বাক্ষরিত হয়। বাফুফের পক্ষে সাধারণ সম্পাদক ইমরান হোসেন ও এনএসসির পক্ষে ক্রীড়া পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষর করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন এনএসসির চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ বাফুফে ও এনএসসির কর্তাব্যক্তিরা। 
 
 
 
বাফুফের অধীনে থাকলেও স্টেডিয়াম দুটি পুরোপুরি তাদের নয় বলে জানিয়েছেন তাবিথ আউয়াল। বাফুফে মূলত রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে বলে জানিয়েছেন তিনি। মূল মালিকানা এনএসসিরই থাকবে।
 
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাও আয়োজন করা যাবে। সেক্ষেত্রে বাফুফের কাছ থেকে অনুমতি নিতে হবে সংশ্লিষ্ট ফেডারেশনকে। 
 
ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, ধাপে ধাপে বাফুফেকে আরও স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হবে। 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182956