দিনাজপুরের কাহারোলে সার ও কীটনাশক ব্যবসায়ীর জামিনে মুক্ত
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে সার ও কীটনাশক ব্যাবসায়ী মো: আনছারুল ইসলাম (৪২) জামিনে মুক্তি পেয়েছেন।
জানা যায়, নশিপুর সরকারি সার গোডাউন থেকে অবৈধভাবে সার উত্তোলন করে বিক্রির অভিযোগে কাহারোলের সার ও কীটনাশক ব্যবসায়ী কৃষাণ ট্রেডার্স’র স্বত্বাধিকারী মো: আনছারুল ইসলামকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-পুলিশের যৌথ অভিযানে গত রোববার ভোরে নীলফামারী জেলার সৈয়দপুর বাবু পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে দিনাজপুর কোতয়ালী থানায় নিয়ে আসা হয়।
গত ২৬ আগস্ট তার বিরুদ্ধে পুলহাট দিনাজপুরের সহকারী পরিচালক(সার) বিএডিসি মো: খুরশেদ আলম বাদি হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করার পরিপেক্ষিতে ডিবি পুলিশ তাকে আটক করে। ওইদিন বিকেলে তাকে আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনছারুল ইসলামকে জামিনে মুক্তি দেন।
জামিনে মুক্ত হওয়ার পর কীটনাশক ব্যবসায়ী আনছারুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, আর কিছুই না। সার ও কীটনাশক ব্যবসার ক্ষেত্রে আমি কখনও অন্যায় বা মজুতদারির আশ্রয়ের প্রশ্নই আসে না।
জানা যায়, গত ২৬ আগস্ট দিনাজপুর কোতয়ালী থানায় ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইনের ধারা মতে মামলাটি রজু করেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরনবী।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182951