ওয়ান ব্যাংকের নারায়ণগঞ্জে এনসিসি উপশাখার উদ্বোধন    

ওয়ান ব্যাংকের নারায়ণগঞ্জে এনসিসি উপশাখার উদ্বোধন    

  ওয়ান ব্যাংক পিএলসি নারায়ণগঞ্জ শাখার অধীনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি)  এলাকার বিবি রোডের নগর ভবনে সম্প্রতি একটি নতুন উপশাখা উদ্বোধন করেছে। এটি ব্যাংকের ৫১তম উপশাখা, যার মাধ্যমে নারায়ণগঞ্জে ওয়ান ব্যাংকের কার্যক্রম ও ব্যাংকিং সেবা আরও সম্প্রসারিত হবে।   

উক্ত আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক, জনাব মো. সাখাওয়াত হোসেন খান এবং ওয়ান ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও পাবলিক সেক্টর প্রধান, জনাব কাজী জিয়াউল ইসলাম।    

এই উপশাখার মাধ্যমে গ্রাহকরা একটি আধুনিক ও প্রগতিশীল ব্যাংকিং প্রতিষ্ঠানের কাছে প্রত্যাশিত সকল সেবা গ্রহণ করতে পারবেন। ওয়ান ব্যাংকের উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার সমন্বয়ে অভিজ্ঞ ও দক্ষ জনবল স্থানীয় গ্রাহকদের যেকোনো ব্যাংকিং প্রয়োজন এখন আরোও দ্রুত ও কার্যকরভাবে পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।   
ওয়ান ব্যাংক পিএলসির পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব খন্দকার রাশেদ আখতার জামান, অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অফ ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন; জনাব মোঃ জাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইন-চার্জ, অপারেশনস্ ডিভিশন; জনাব কাজী মোহাম্মদ ফোরকান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেড অফ ইস্ট্যাবলিশ্মেন্ট এন্ড সেন্ট্রাল সাপোর্ট ডিভিশন। অনুষ্ঠানে এলাকার সম্মানিত গ্রাহকবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।     

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182947