গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬২৭ শ্রমিক ছাঁটাই

গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬২৭ শ্রমিক ছাঁটাই

গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানের ৬২৭ শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭,৬৬০ জন। এ সময়ে ডেঙ্গুতে ২৫ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৬,৫৭৮ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৭৮ জন এবং এ পর্যন্ত ১৭৯ জন রোগীকে রেফার্ড করা হয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২৪২ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৬ জন।

জেলা ও হাসপাতালভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় নতুন করে ৯৭ জন (সরকারি হাসপাতালে ৬১ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৬ জন), খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫ জন, বাগেরহাটে ১৭ জন, যশোরে ৩৭ জন, ঝিনাইদহে ২ জন, সাতক্ষীরায় ৮ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, মাগুরায় ২ জন, কুষ্টিয়ায় ৩ জন এবং মেহেরপুরে ৩ জন, নড়াইলে ২ ও চুয়াডাঙ্গায় ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182941