দিনাজপুরে টয়লেটের ট্যাঙ্কির ভেতর থেকে নিখোঁজ ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

দিনাজপুরে টয়লেটের ট্যাঙ্কির ভেতর থেকে নিখোঁজ ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর  মফিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল ৫টায় পরিত্যক্ত একটি টয়লেটের ট্যাঙ্কির ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মফিদুল উপজেলার দাউদপুর ইউনিয়নের মালদহ গ্রামের লালু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মফিদুল ইসলাম গত শুক্রবার রাত ৮টায় নিজ গ্রাম থেকে নিখোঁজ হন। নিখোঁজের বিষয়ে তার স্ত্রী জান্নাতুন বেগম গত শনিবার নবাবগঞ্জ থানায় একটি জিডি করেন। এরপর গতকাল সোমবার বিকেলে গ্রামবাসী দুর্গন্ধ পেয়ে লাশটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নবাবগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, লাশ উদ্ধারের পর আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত কাজ চলমান রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182928