আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। টেস্ট শেষে জিম্বাবুয়ে এবং আফগানদের বিপক্ষে একটি ওয়ানডে ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজও খেলবে টাইগাররা। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আগামী ৯ অক্টোবর আমিরাতে মাঠে গড়াবে একমাত্র টেস্টটি। এরপর শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ১৭ অক্টোবর সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

এরপর ১৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে। ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ২৩ অক্টোবর ত্রিদেশীয় সিরিজের ফাইনাল মাঠে গড়াবে।

ত্রিদেশীয় সিরিজ শেষে দেশে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামতে হবে টাইগারদের। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182916