নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১ জনকে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১ জনকে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিসকান সরদারকে (৩৬) কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

আজ মঙ্গলবার (৮ সেপ্টেবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় এক নারীসহ ছয়জন আহত হয়েছেন। নিহত মিসকান মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে।

আহত সারফিনা বেগম জানান, প্রতিপক্ষের আসলামসহ তাদের লোকজন মিসকান, সারফিনা ছাড়াও ছয়জনকে কুপিয়ে আহত করেছে। সারফিনার মাথায় ২৫টি সেলাই দিতে হয়েছে। এছাড়া অন্যদেরও শরীরের বিভিন্ন জায়গায় একাধিক আঘাত লেগেছে।

মিসকানসহ আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মিসকান সরদার মারা যান।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। অভিযুক্তদের দুটি বাড়ী ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, এ ঘটনায় মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182913