বগুড়ায় মামলা প্রত্যাহারের দাবিতে মাদককারবারিদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বগুড়ায় মামলা প্রত্যাহারের দাবিতে মাদককারবারিদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় চিহ্নিত মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় তাদের দেওয়া ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অব্যাহত হয়রানির শিকার হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বগুড়া সদর উপজেলার বাদুড়তলা পশ্চিমপাড়ার মো: বিপন ইসলাম। 

গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর)  বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুমা আক্তার জানান, বিগত দুই-তিনমাস আগে এলাকার প্রায় শতাধিক সচেতন মানুষকে সঙ্গে নিয়ে তিনি মাদকবিরোধী বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করেন।একইসঙ্গে মাদক নির্মূলে জেলা ওপুলিশ প্রশাসনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তার এই মাদকবিরোধী কার্যক্রম ব্যাহত করা এবং এলাকাবাসীর মধ্যে ভীতি সৃষ্টির মাদকব্যবসায়ীরা তৎপর হয়ে ওঠে। উদ্দেশ্যে এলাকার চিহ্নিত গত ৫ সেপ্টেম্বর চিহ্নিত মাদকব্যবসায়ী মোছা: সিমলা বেগম, আমেনা বেগম ও মো: ইমুসহ কয়েকজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে ৫১ পিস ইয়াবাসহ আটক হন। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।অভিযোগ করে বলা হয়, ওই মাদকব্যবসায়ীরা কারাগারে যাওয়ার পর থেকেই তাদের সাঙ্গপাঙ্গরা আরও হিংস্র হয়ে উঠেছে এবং এলাকার লোকজনকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৮ তারিখে বগুড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট (ক আদালত)-এ মোছা: সিমলা বেগম, মো: বিপন ইসলামসহ ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। 

সংবাদ সম্মেলনে মো: বিপন ইসলাম এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা এবং তার ও অন্যদের বিরুদ্ধে দায়েরকৃত এই মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182879