দুদকের মহাপরিচালক হলেন নাজমুল হাসান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. নাজমুল হাসানকে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নাজমুল হাসানকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182858