কন্যা সন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

কন্যা সন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার
বিনোদন ডেস্ক :  কন্যাসন্তানের বাবা হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ার। সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই গায়ক।
 
একটি পোস্টে তানজীব সারোয়ার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। কন্যা সন্তানের বাবা হলাম।’
 
নতুন অতিথিকে ঘিরে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী। তিনি আরো লেখেন, ‘সন্তান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত ও বরকত। আমাদের ঘরে রহমতের ফেরেশতা ও আলো হয়ে এসেছে আমাদের ছোট্ট রাজকন্যা।’ 
 
মেয়ের আগমনে আনন্দের এই মুহূর্তে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছেও দোয়া চেয়েছেন তানজীব। তিনি লেখেন, ‘সবাই তার জন্য দোয়া করবেন।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182848