চট্টগ্রামের গোলাম রসুল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামের বৃহত্তম বাণিজ্যকেন্দ্র রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটের চতুর্থ তলায় এই আগুনের সূত্রপাত হয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।