পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন আব্দুল মান্নান
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৭ সেপ্টেম্বর) তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আব্দুল মান্নান বর্তমানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
চলতি বছরের ১৭ মে থেকে আব্দুল মান্নান পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন। এবার তাকে নিয়মিত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো।