বগুড়া মহানগরে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড

বগুড়া মহানগরে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড

শহর প্রতিনিধি: বগুড়া মহানগরে সাতমাথা এলাকায় আজ রোববার (৬ সেপ্টেম্বর) নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অভিযানে তিনটি কাপড়ের ভ্যানের বিক্রতাকে ২হাজার এবং দুপুরে তিনটি অটোরিকশা চালককে ১ হাজার টাকা অর্থদন্ড করা হয়৷

এছাড়াও, রাতে ৪টি মোটরসাইকেলের মালিককে মোট ২২হাজার পাঁচশ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ১টি মোটরসাইকেলের প্রকৃত মালিককে না পাওয়ায় আটক করা হয়৷ অভিযানে বগুড়া সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাঃ জাহাঙ্গীর আলম বাবু, হাট বাজার পরিদর্শক আব্দুল হাই এবং সদর ট্রাফিক প্রধান সালেকুজ্জামানসহ সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182755