মানবাধিকার কমিশন বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট
‘জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬’ পাসের প্রক্রিয়ায় আপত্তি জানিয়ে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বিলটিকে ‘দুর্বল’ ও ‘দ্বৈত নীতির’ আখ্যা দিয়ে তারা সংসদ কক্ষ ত্যাগ করে।
রোববার (৬ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে চলা সংসদ অধিবেশনে এ ঘটনা ঘটে।
অধিবেশনে বিলটি পাসের আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ফ্লোর নিয়ে এর তীব্র সমালোচনা করেন।