শিক্ষার্থী মোরসালিনকে পাঠ্যপুস্তক দিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলা পরিষদের তহবিল হতে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী মোরসালিন মিনহাজকে নতুন পাঠ্যপুস্তক প্রদান করা হয়েছে।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তকসমূহ তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মীর হোসেন। পাঠ্যপুস্তক প্রাপ্ত শিক্ষার্থী মোরসালিন মিনহাজ জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর গ্রামের আনোয়ার হোসেন ও রাজু বেগম দম্পতির ছেলে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182718