বগুড়ায় ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ায় ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ বাঁধন মিয়া (২১)কে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা গতকাল শনিবার দিনগত রাত ২টার দিকে মহানগরের মালতিনগরের স্টাফ কোয়াটার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, ধৃত বাঁধন বগুড়ার শাজাহানপুর উপজেলার লক্ষীকোলা সরকারপাড়ার পান্নু সরকারের ছেলে। তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। তাকে গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182715