১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ
বর্তমান সরকারের মেয়াদে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ নেওয়া ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এ বাবদ ব্যাংকগুলোকে সরকারের পক্ষ থেকে পরিশোধ করা হয়েছে ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১০ হাজার টাকা বা তার কম কৃষিঋণ নেওয়া এসব কৃষকের ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। কর্মসূচির আওতায় দেশের সব উপজেলার কৃষক সুবিধা পেয়েছেন।
এদিকে চুয়াডাঙ্গা জেলায় করদাতার সংখ্যা নিয়ে অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে জেলায় টিআইএনধারী করদাতার সংখ্যা ৭২ হাজার ৪৬৩ জন। এর মধ্যে ২০২৫-২৬ করবর্ষে রিটার্ন দাখিল করেছেন ২১ হাজার ৫৬৭ জন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182706