মাদারীপুরে বিল থেকে নিখোঁজের ১ দিন পর শ্রমিকের লাশ উদ্ধার

মাদারীপুরে বিল থেকে নিখোঁজের ১ দিন পর শ্রমিকের লাশ উদ্ধার

মাদারীপুরে একটি বিল থেকে নিখোঁজ হওয়ার একদিন পর রুদ্র দাস (৪৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রোববার (৬ সেপ্টম্বর) সকালে ডাসার উপজেলার খিলগ্রামের ডাইয়ার বিলের পানি থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়।

নিহত রুদ্র দাস ডাসার উপজেলরা ধামুসা গ্রামের রামচন্দ্র দাসের ছেলে। তিনি বাকপ্রতিবন্ধী ছিলেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বাকপ্রতিবন্ধী রুদ্র দাস দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রতিদিনের মতো কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেসনি।

রোববার সকালে ডাসারের খিলগ্রামের ডাইআর বিলে আব্দুর রাজ্জাক নামে অন্য এক শ্রমিক জমিতে কৃষিকাজ করতে যান। এ সময় একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে উদ্ধার করা হয় রুদ্র দাসের লাশ।
মাদারীপুরে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182684