রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থান বাংলাদেশের জন্য যেমন বড় চাপ তৈরি করছে, তেমনি এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি। রোহিঙ্গা সংকট এখন কোনো মানবিক বিষয় নয়।

আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটরিয়ামে ইনস্টিটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের আয়োজনে রোহিঙ্গা সংকট নিয়ে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমধানের কৌশল নিয়ে গোলটেবিল বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

তিনি বলেন, রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণভাবে আমরা যেন তাদের দেশে ফেরত পাঠাতে পারি, সে জন্য আন্তর্জাতিক  মহলের সহযোগিতা প্রয়োজন। জাতিসংঘসহ সব ইন্টারন্যাশনাল রাডারে যেন রোহিঙ্গা ইস্যুটি ফোকাসড থাকে এবং অন্য কোনো ইস্যুতে যাতে চাপা পড়ে না যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে জাতিসংঘের প্রতিনিধি ও হিউম্যান রাইটস বডিস যারা কাজ করছেন, তাদের প্রত্যেকের কাছে আহ্বান, রোহিঙ্গা শরণার্থীদের সম্মানের সঙ্গে তাদের দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা দ্রুত করতে হবে। এর জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটির কো-অপারেশন সবচেয়ে বেশি জরুরি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182668