সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা টাকা ফেরত পাচ্ছেন

 সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা টাকা ফেরত পাচ্ছেন

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জনকে উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হবে।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মবিষয়ক মন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের অনুকূলে সৌদি পর্বের অব্যয়িত অর্থ ফেরত দেওয়া নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182649