তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রাম রাজারহাটের ইউএনও

তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রাম রাজারহাটের ইউএনও

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এক পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা তাসনিম। গতকাল শুক্রবার বিকেলে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির হাতে কম্বল ও ত্রাণসামগ্রী তুলে দেন। পাশাপাশি গৃহ নির্মাণের জন্য ১০ হাজার টাকার চেক দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ভাঙনের শিকার পরিবারটি উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রামহরি গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম(৪৮)। গত বৃহস্পতিবার বিকেলে তিস্তা নদীর তীব্র ভাঙনে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তার বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। আকস্মিক এই ভাঙনে ঘরবাড়ি ও শেষ আশ্রয়টুকু হারিয়ে স্ত্রী, তিন ছেলে-মেয়ে ও বিধবা মা কে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন সাইদুল ইসলাম।

গতকাল শুক্রবার বিকেলে ইউএনও তানজিলা তাসনিম ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী প্রদান করেন। একই সাথে পরিবারটির জন্য একটি অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা ও ঘর নির্মাণে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182627