নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার 

নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার 

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: অষ্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে যুবকদের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাহাবুলসহ চক্রের ৬ সদস্যকে ২টি পাসপোর্ট ও ২টি অষ্ট্রেলিয়ার ভিসার আবেদনসহ গ্রেফতার করেছে। তাদেরকে উপজেলার নিতাই ইউনিয়নের খোলাহাটি মুক্তা হিমাগার এলাকা হতে মাইক্রোবাস আটকিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- নিতাই কাছারীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সাহাবুল ইসলাম সাবুল(২৪), নীলফামারী সদরের বাটুলটারী গ্রামের মোখলেচার রহমানের ছেলে সাজু মিয়া(২৮), মেচকার আলীর ছেলে আজিনুর ইসলাম (২৪), এমলাক হোসেনের ছেলে ইলিয়াছ মিয়া(২৪), মাইক্রোবাসের চালক সজিব মিয়া(২৬) ও হেল্পার সাফিউল ইসলাম(২৮)।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচাজ (ওসি) আব্দুল গফুর জানান, এ চক্রটি দীর্ঘদিন সাধারণ মানুষদের অষ্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভূয়া ভিসা দিয়ে প্রতারণা করে আসছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও অনলাইন জুয়া আইনে ২টি পৃথক মামলা করা হয়েছে। ওসি আব্দুল গফুর আরও জানান, মামলা পূর্বক সাহাবুলসহ ৬জনকে জেলা কারাগারে পাঠান হয়েছে। ভিসা প্রতারক ও অনলাইন জুয়াড়িদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182616