বগুড়ায় জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তকরণ
বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় খান্দার বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ওই বিলে মাছের পোনা অবমুক্ত করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
জেলা মৎস্যজীবী দলের আহবায়ক আলহাজ্ব ময়নুল হক বকুলের সভাপতিত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মঞ্জু, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, বগুড়া শহর মৎস্যজীবী দলের সভাপতি জুলফিকার আলী শেখ লিপট প্রমুখ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182613