জয়পুরহাটের পাঁচবিবিতে ১শ’ পিস টাপেন্টাডলসহ যুবক আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে ১শ’ পিস টাপেন্টাডলসহ যুবক আটক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযানে ১শ’ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জাহাঙ্গীর আলম জয়পুরহাট সদর থানার হারাইল (উত্তরপাড়া) গ্রামের মৃত নিমাই উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, পৌর শহরের পাঁচবিবি -হিলি সড়কে সন্দেহজনক চলাচলের সময় জাহাঙ্গীর আলম নামের এক যুবকে আটকের পর তার কাছ থেকে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182609